জাদু খুঁজে পাওয়ার আমল।
প্রতিদিন রাতে ঘুমানোর আগে অবশ্যই জাদু খুঁজে পাওয়ার জন্য দুআ করবেন। যেমন;
❝ হে আল্লাহ! মহান আরশের অধিপতি, কুরআন নাযিলকারী, বিপদ থেকে নাজাত দানকারী, রোগ থেকে শিফা দানকারী, শত্রু বাহিনীকে পরাজিতকারী, মুমিনদের অভিভাবক রহমান-রহিম আল্লাহ আমার সকল সমস্যা এবং অসুস্থতাগুলোর সাথে সম্পৃক্ত জাদুগুলো কোথায় আছে, কিভাবে আছে আমাকে দেখিয়ে দিন,জানিয়ে দিন এবং জাদুগুলোকে তুলে নষ্ট করার তাওফিক দান করুন। এবং এই মুসিবত থেকে নাজাত পাওয়ার ক্ষেত্রে আপনিই আমার জন্য যথেষ্ট হয়ে যান। ❞
এভাবে দুআ করতে করতে ঘুমানোর চেষ্টা করবেন। ইনশাআল্লাহ অচিরেই আল্লাহতা’য়ালা সত্যি সত্যিই আপনাকে সবকিছু বিস্তারিত জানিয়ে দিবেন। অথবা জাদু খুঁজে পাওয়ার রাস্তা দেখিয়ে দিবেন। কেননা রাসূল ﷺ আল্লাহ তাআ’লার নিকট দুআ করার ফলেই আল্লাহ তাআ’লা তার রোগের সাথে সম্পৃক্ত জাদুর বাস্তবতা সম্পর্কে বিস্তারিত তথ্য তাকে জানিয়ে দিয়েছেন।
•
তবে শর্ত হল সবরের সাথে আল্লাহর উপর তাওয়াক্কুল করে দীর্ঘদিন এভাবে দুআ চালিয়ে যাওয়ার মন-মানসিকতা রাখতে হবে। এবং পরিপূর্ণ ইয়াক্বীন ও বিশ্বাস রাখতে হবে যে, অবশ্যই অবশ্যই আল্লাহ তা’আলা আপনার জন্য সবকিছু সহজ করে দিবেন৷ এবং তিনি আপনাকে অবশ্যই জাদুর কষ্ট থেকে নাজাত দান করবেন। যেমনি ভাবে তিনি তার রাসূল মুহাম্মাদ ﷺ কে জাদুর কষ্ট থেকে নাজাত দান করেছেন।
22 thoughts on “জাদু খুঁজে পাওয়ার আমল”
Comments are closed.